প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: জামায়াত নেতা আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে প্রচার করায় লক্ষ্মীপুরের কমলনগরে মো. শাহাজান নামে জামায়াতের স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়। এর আগে সকালে উপজেলার পশ্চিম চর লরেন্স মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
 
শাহাজান চর মার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও পশ্চিম চর লরেন্স মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক।
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।