কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার ভোরে সাবরাং ইউনিয়নের আছারবনিয়ার গ্রাম ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য মতে, শনিবার ভোরে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামে ইয়াবা ইয়াবার চালান পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ঐ প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবাবড়ি পাওয়া যায়, যার মূল্যে দেড় কোটি টাকা।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।