সীতাকুণ্ডে বিদেশি অস্ত্রসহ আনিসুল হক রানা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। তিনি মীরসরাই উপজেলাধীন হাইতকান্দি এলাকার মো. ইসহাকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার প্রেমতলা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ তাকে আটক করে পুলিশ। রানা ৪নম্বর ওয়ার্ডে ইপসা নামক একটি এন জি ও’র পাশে রেলওয়ের একটি কলোনীতে বাসা ভাড়া থাকতেন।