বিজয়নগরে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর রেলষ্টেশন সংলগ্ন কামালমুড়া গ্রামে অভিযোগ চালিয়ে ৫কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মির্জাপুর ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কাজল বেগম (৩৫) ও মহিমা আক্তার বৃষ্টি (৩০)। 
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।