গতকাল শনিবার রাজধানীর রমনা রেস্টুরেন্টে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আহম্মদ ফয়েজের পরিচালনায় সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দীন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ, বাসস’র উপ প্রধান বার্তা সম্পাদক বখতিয়ার রানা, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, বিজেম’র নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের বক্তব্য রাখেন। সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষে সংগঠনের উপদেষ্টা আবদুস শহিদ অর্থনীতি প্রতিদিনের সাংবাদিক ও বর্তমান সভাপতি খুরশিদ আলমকে সভাপতি ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টর জাকির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেন। - প্রেস বিজ্ঞপ্তি