মাশরাফি তুলে নিলেন পঞ্চম উইকেট

জিম্বাবুয়ের সিকান্দার রাজার উইকেট তুলে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ২৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৯।
 
মাশরাফির করা ২৬ তম ওভারের দ্বিতীয় বলে সিকান্দার রাজার ব্যাট ছুয়ে বল উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে। ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে সরাসরি বোল্ড করেন সাকিব। এর আগে সাকিব আল  হাসান তুলে নিয়েছিলেন চামু চিবাবা ও ক্রেইগ আরভিনকে। ওপেনার লুক জংউই ৫১ বলে ৩৯ রান করে আল আমিন হোসেনের বলে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হন।  উইকেটে এখন আছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা ও ম্যালকম ওয়ালার।