৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জে অবস্থিত আন্তর্জাতিক সংস্থা এডুকো (নারী-পুরুষ সমতায় বিশ্বাসী একটি সংস্থা) পরিচালিত এডুকো শিক্ষালয় দক্ষিণ চুয়ারিয়া খেলা প্রাথমিক বিদ্যালয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও তরুণ-তরুণীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরষ সমতায় নতুন বিশ্ব গড়ো।’ রচনা প্রতিযোগিতার মাধ্যমে তরুণ-তরুণীরা এলাকার উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী, নারী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নারী-পুরুষের সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সভায় বক্তারা দিবসটি পালনের উদ্যোগ নেওয়ার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি এবং এডুকো কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। - প্রেস বিজ্ঞপ্তি