টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক লাখ ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে (বিজিবির) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
শনিবার টেকনাফের পৌরসভার নাইট্যং পাড়ার নাফনদী সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কেউ আটক হননি।
 
বিজিবি জানায়, রাত সাড়ে আটটার দিকে নাফনদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান দেশে ঢুকছে এমন খবরের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার নাফনদী ও নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভিতর এসব ইয়াবা পাওয়া যায়। যার মূল্য চার কোটি আট লাখ টাকা।
 
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান,   ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।