গাজীপুরের সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ২০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়দেবপুর ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংধনু আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০জন নারী, ৯জন খদ্দের এবং হোটেল ম্যানেজারকে আটক করা হয়।