রংপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ১৪০

রংপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ১৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ৪১জন ও বিএনপির ১৫ জন নেতাকর্মী রয়েছেন।

রংপুরের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন মামলায় ১৪০ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।