মেলান্দহে শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যা

জামালপুরের মেলান্দহে সূর্য্য বেগম (১১) নামে এক শিশুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে উপজেলার বালুআটা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সূর্য্য বেগম ঐ গ্রামের দিনমজুর আব্দুল কদ্দুছের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রবিবার ভোরে ফজরের নামাজ শেষে আব্দুল কদ্দুছ কাজ করতে বাড়ি থেকে বের হয়। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে ৪/৫ জনের একটি দল ঘরের ভিতরে প্রবেশ করে শিশু সূর্য্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
 
মেলান্দহ থানার ওসি (তদন্ত) হালিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।