ভাঙ্গায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের ধানক্ষেত থেকে শনিবার সন্ধ্যায় গরু ব্যবসায়ী জহুরুল ব্যাপারীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ । তিনি ঐ গ্রামের নুর ইসলাম ব্যাপারীর পুত্র। 
 
থানার উপ-পরিদর্শক শফিকুর রহমান জানায়, শুক্রবার সকালে গরু কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার বিকালে এলাকাবাসী ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ দেখে পুলিশে খবর দেয়। নিহত ব্যবসায়ীকে দুবৃর্ত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। 
 
লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।