পাবনার সাঁথিয়া থানার তালিকা ভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে করমজায় অভিযান চালিয়ে ওই গ্রামের ঋষি পাড়ার আ. কদ্দুসের স্ত্রী তাসলিমা খাতুন (২৫) ও করমজা পূর্ব পাড়ার মনির হোসেনের স্ত্রী মমতা খাতুন (৪৫) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। থানা পুলিশ বিভিন্ন সময় তাদের গ্রেফতার করলেও জামিনে মুক্ত হয়ে এ ব্যবসা করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা থানার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।