ফেনীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফেনী সদর উপজেলার শর্শদি রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
ফেনী রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উল আলম জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।