কাঠালিয়ায় পিতলের মূর্তি চুরি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর আমুয়া রামনাম সিংহ সেবা আশ্রমের দরজার তালা ভেঙ্গে ছোট ও বড় ১২টি পিতলের মূর্তি চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
আশ্রমের সেবাইক মুকুন্দ গোসাই সকালে সেবা আশ্রমে গিয়ে দেখতে পান আশ্রমের দরজার তালা ভেঙ্গে ১২টি মূর্তিসহ অন্যান্য মালামাল নেই। সংবাদ পেয়ে সকালে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন, এস আই আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মিরবহর ঘটনাস্থল পরির্দশন করেন। 
 
পরে শনিবার বিকালে ঝালকাঠি সার্কেল এসপি মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।