সৈয়দপুরে ঘরে তালা দিয়ে আগুন

 
সৈয়দপুরে রবিবার ঘরে তালা লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে। ফলে  ৪টি বসতঘর, স্বর্ণালংকার, দেড় লাখ টাকা, আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী বসবাসকারীদের সিঁড়ি লাগিয়ে উদ্ধার করে।
 
পাবনা ক্লথ স্টোরের মালিক মকবুল হোসেন পরিবার নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যান। রবিবার  ভোর ৪টায় মূল গেটে তালা লাগিয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেন। এতে পরিবারের লোকজন রক্ষা পেলেও নগদ দেড় লাখ টাকা, বিভিন্ন আসবাপত্র, কাপড়-চোপড় ও চারটি বসতঘর পুড়ে যায়। স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
 
সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার জানান—ক্ষতি নিরুপণ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।