চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবির-বিএনপির ৩১ জন আটক

 
চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদেও আটক করা হয়।
 
জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানান, শনিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলায় জামায়াতের ১ ও বিএনপির ১ জন, শিবগঞ্জ উপজেলায় শিবির কর্মী ১  ও বিএনপি ১ জন, নাচোল উপজেলায় জামায়াত কর্মী ১ জন এবং ভোলাহাট উপজেলায় ২ জন জামায়াত কর্মীকে আটক করা হয়।
 
এ ছাড়া, সদর উপজেলায় নিয়মিত ২ মামলায় ২ জন এবং শিবগঞ্জ উপজেলায় ১ মামলায় ১ জনকে আটক করা হয়েছে। অপর দিকে  সদরে ৭, শিবগঞ্জে ৩, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় ৪ জন করে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
সংশ্লিষ্ট থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে।