নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রেমের প্রস্তাব দেয়ায় এক স্কুলছাত্রী নিজের হাত কেটে রক্ত ঝরিয়ে এর প্রতিবাদ করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার হাতে ১৪ টি সেলাই দেয়া হয়েছে।
রবিবার উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আরিফ হোসেন (১৫) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী ইরশানাকে (১৩)। এরই ধারাবাহিকতায় দুপুরে স্কুল ছুটির পর ছাত্রটি আবারো প্রেমের প্রস্তাব দিয়ে অলতোভাবে নিজে হাতে ব্লেড চালাতে থাকে। এ সময় ওই ছাত্রী তার হাত থেকে ব্লেড কেড়ে নিয়ে নিজের হাতের তালু কেটে ক্ষতবিক্ষত করে। এবং ওই রক্তে ব্লাক বোর্ডে লেখেন ‘চেহারা সুন্দর হলে ভালবাসা হয়না, ভালবাসতে মন লাগে’।