জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে পরীক্ষিত সরকার নামে এক শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলা শালইট্রি রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
উপজেলা নিবার্হী অফিসার নূরউদ্দিন আল ফারুক জানান, রবিবার উপজেলার মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহ করার সময় ওই শিক্ষকে হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই অর্থদণ্ড দেয়া হয়।