ফুলবাড়ীয়ায় নদী ভরাটের ঘটনায় আটক দুই

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়ার কৈয়ারচালা গ্রামে ফিশারীর মাটি কাদা করে শ্যালো মেশিন দিয়ে নদী ভরাটের ঘটনায় শনিবার দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলো ফিশারীর কর্মচারী উজ্জল মিয়া ও মিলন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যানন্দ গ্রামের ফিশারী ব্যবসায়ী আব্দুল মান্নান কৈয়ারচালা গ্রামে তার একটি ভরাট বড় ফিশারী শ্যালো মেশিন দিয়ে সেচে পাইপের সাহায্যে কাদা পাশ দিয়ে বয়ে যাওয়া খিরু নদীতে  ফেলছিল। স্থানীয়ভাবে অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফিশারীর ওই দুই কর্মচারীকে আটক করে।

ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, নদী ভরাটের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।