রাজধানীর বাড্ডা লিংক রোডে সড়ক দুর্ঘটনায় পেয়ারা বেগম (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। পেয়ারা বেগমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলায়।
পেয়ারা বেগমের ছেলে আজিজুল হক বলেন, 'মাসখানেক আগে মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি। সোমবার ভোরে আমাদের ঘুমে রেখে মা রাস্তায় গেলে অজ্ঞাত যানবাহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।