চুয়াডাঙ্গায় জবেদা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় মাথাভাঙ্গা নদীর দৌলতদিয়াড় চুনুরীপাড়া পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরীপাড়ার বাসিন্দা রেজাউল ড্রাইভারের স্ত্রী।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে গৃহবধূ জবেদা খাতুনকে বাড়িতে না পাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টায় মাথাভাঙ্গা নদীর দৌলতদিয়াড় চুনুরীপাড়া পয়েন্টে একটি লাশ ভেসে উঠার খবর জানা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওই লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, 'স্বজনরাই নদী থেকে উদ্ধার করে মৃত জবেদা খাতুনের লাশ তার বাবার বাড়ি চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ায় নিয়ে গেছে।' তবে লাশটি পুলিশি হেফাজতে নেয়ার জন্য তিনি একজন দারোগার নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ায় একদল পুলিশ পাঠিয়েছেন।