বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিনটি আন্তর্জাতিক ম্যাচের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এর আগের ম্যাচটিতেও প্রথমে টস জিতে একই সিদ্ধান্ত নিয়েছিল দলটি। ওই খেলায় ১৪৫ রানে বাংলাদেশের সঙ্গে হেরে যায় জিম্বাবুয়ে।
সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে বিনা উকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩০ রান। তামিম ইকবাল ১৮ ও ইমরুল কায়েস ১২ রানে অপরাজিত রয়েছেন।
অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতির পরও টানা পঞ্চমবারের মতো দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ জিম্বাবুয়ের মোকাবিলায় নেমেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় দুপুর একটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় দিবা রাত্রির এ খেলাটি।