বাংলাদেশ ও জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে টাইগাররা। শুরুটা ভাল হলেও দলীয় ৩২ রানের মাথায় সাজঘরে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ব্যক্তিগত ১৯ রানে তিনাশে পানিয়াঙ্গারার বলে রেগিস চাকাভার তালুবন্দি হন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে এক উকেটে স্বাগতিকদের সংগ্রহ ৪৬ রান। ইমরুল কায়েস ১২ ও লিটন দাশ ৭ রানে অপরাজিত রয়েছেন।
সোমবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এর আগের ম্যাচটিতেও টস জিতে একই সিদ্ধান্ত নিয়েছিল দলটি। ওই খেলায় ১৪৫ রানে বাংলাদেশের সঙ্গে হেরে যায় জিম্বাবুয়ে।
অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতির পরও টানা পঞ্চমবারের মতো দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ জিম্বাবুয়ের মোকাবিলায় নেমেছে স্বাগতিকরা।