ময়মনসিংহে ডিবি পুলিশ ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় ডিবি পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তি শহরের আকুয়া লিচু বাগান ও চৌরাঙ্গীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ এ অস্ত্র উদ্ধার করে।
ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, গ্রেফতারকৃতরা হলেন- শামীম, রাজু, সানি ও পাপ্পু। গ্রেফতারকৃত এই চার জনের বিরুদ্ধে কোতুয়ালী মডেল থানায় অবৈধ অস্ত্র রাথা আইনে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।