নাগরপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরের জাঙ্গালিয়া ভোর বাজারে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর ৬টায় কালো ধোয়া দেখতে পেয়ে লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। তারা পৌঁছানোর আগেই বাজারের ১১টি দোকান পুড়ে যায়।

বাজার বণিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন জানান, ভোরে জাঙ্গালিয়া ভোর বাজারে আগুন লাগে। এ সময় ব্যবসায়ী ও লোকজনের চিত্কার চেঁচামিচিতে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা দ্রুত আসলেও রাস্তার মোড়ে দোকান থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে ১১টি দোকান পুড়ে যায় ও প্রায় কোটি টাকার লোকসান হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন তিনি।