মুশফিক-ইমরুলের বিদায়

দু’শর আগেই ছয় উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে এবার সাজঘরের পথ ধরেছেন সাব্বির রহমান। নাসিরের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।
 
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে টাইগাররা। প্রথমে তারা সতর্কতার সঙ্গে শুরু করলেও দলীয় ৪৭ রানের মাথায় ২ উইকেটের পতন ঘটে যায়। পরে ৭৯ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে। এ অবস্থায় ইমরুল কায়েসের অর্ধশতকের ওপর ভর করে বাংলাদেশ দল এগিয়ে যায়। 
 
ব্যক্তিগত ১৯ রানে পানিয়াঙ্গারার বলে উইকেট রক্ষক রেগিস চাকাভার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এরপর ক্রিজে এসে মাত্র ৭ রান যোগ করেই পানিয়াঙ্গারার দ্বিতীয় শিকার হন লিটন দাশ। তিনিও চাকাভার গ্লাভসে ধরা পড়েন। এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাধেন মাহমুদুল্লাহ। কিন্তু তিনিও ভালো করতে পারেন নি। মাত্র চার রান করে সাজঘরে ফেরেন। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ ওভার ১ বল শেষে ৬ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৯৩ রান। নাসির হোসেন ১৬ রানে অপরাজিত আছেন।
 
সোমবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এর আগের ম্যাচটিতেও টস জিতে একই সিদ্ধান্ত নিয়েছিল দলটি। ওই খেলায় ১৪৫ রানে বাংলাদেশের সঙ্গে হেরে যায় জিম্বাবুয়ে।
 
অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতির পরও টানা পঞ্চমবারের মতো দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ জিম্বাবুয়ের মোকাবিলায় নেমেছে স্বাগতিকরা।