নারায়ণগঞ্জে অপহৃত নববধূ গাজীপুরে উদ্ধার, আটক ৩

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরের গাড়িবহরে হামলা করে অপহরণ করা নববধূকে গাজীপুরের কালিগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলেন-মোফাজ্জল, সুজন ও রুবেল।
IMG0
গত শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজারের নাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে কনের বাড়ি থেকে প্রাইভেটকারে করে বরযাত্রী ফিরছিল। পথে অস্ত্র নিয়ে ৭/৮ জন বরের গাড়ির গতিরোধ করে। সেখান থেকে তারা নববধূকে অপহরণ করে নিয়ে যায়।
 
র‌্যাব-১১ এর অপারেশন অফিসার নাজিমউদ্দিন জানিয়েছেন, রাতে গাজীপুরের কালিগঞ্জ থেকে অপহৃতাকে উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।