কুমিল্লায় এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিজিবি জানায়, সোমবার ভোর তিনটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা গ্রামে অভিযান চালিয়ে ১০৩ বোতল হুইস্কিসহ মাদক ব্যবসায়ী জয়নালকে (৩২) আটক করে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠিয়েছে। তিনি বেতিয়ারা গ্রামের বাসিন্দা।
অপরদিকে জেলার সীমান্তবর্তী একাধিক স্থানে অভিযান চালিয়ে ২৮৫ বোতল ভারতীয় হুইস্কি, চার কেজি গাঁজা, ১২ বোতল বিয়ার, ৩০ হাজার ৬০ টি নেশাজাতীয় ট্যাবলেট ও দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ৩৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা। বিকালে মাদকদ্রব্যগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।’