রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রতিষ্ঠার শহরের তবলছড়ি শাহ্ উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। প্রসঙ্গত, প্রতিষ্ঠিত হওয়ার ১০ মাস পর বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম শুরু হল। এতে করে ২০১৪-১৫ ইং শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, জেলা সদর জোন কমান্ডার লে. কর্নেল মালেক সাম্স উদ্দিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলায় সফরে এসে একটি মেডিকেল কলেজ এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।