ছারছিনা দরবার শরীফের মাহফিল শুরু কাল

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

ছারছিনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামীকাল সোমবার থেকে শুরু হবে। আগামী বুধবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশ সমাপ্ত হবে।

রবিবার মাগরিব নামাজ বাদ ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্ল­­াহ্ উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন ছারছিনার পীর। বুধবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্ল­­াহ্।

এদিকে মাহফিলের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাস, লঞ্চ, ট্রলারযোগে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি আসতে শুরু করেছেন।