নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতদের মধ্যে সদর থানায় বিএনপির ১, জামায়াতের ২৫, মুজিবনগর থানায় জামায়াতের ১৭ এবং গাংনী থানায় বিএনপির ১২ ও জামায়াতের ১ জনকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, নাশকতা প্রতিরোধের অভিযানের অংশ হিসেবে গতরাতে জেলার তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় বিএনপির ১৩ ও জামায়াতের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পূর্বের নাশকতা মামলার কয়েকজন আসামি রয়েছেন। যাচাই-বাছাই শেষে ৫৬ জনকেই আদালতে সোপর্দ করা হবে।