রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তাদের নাম-পরিচয় জানানো হয়নি। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।