ঘিওরে নবজাতকের লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা বাজার এলাকায় ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, ব্রিজের নিচে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে জানালে তিনি ঘিওর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। তবে কে বা কারা রেখে গেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো  হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে