নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টার বৌরাটী নামকস্থানে আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের নীচে কাটা পড়ে সারোয়ানা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
 
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটার দিকে বারহাট্টার উপজেলার বৌরাটী নামক স্থানে পৌঁছলে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের খুরশেদ আলীর স্ত্রী সারোয়ানা বেগম (৫৫) রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  
 
বারহাট্টা থানার ওসি ছালেমুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সারোয়ানা বেগমের লাশ জি আর পি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ নিয়ে গেছে।