পুরান ঢাকার বংশালে একটি পিকআপ ভ্যান থেকে তিন হাজার ৮৪০টি বিয়ার ক্যান জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে চানখারপুল প্রাইমারি স্কুলের সামনে থেকে এগুলো জব্দ করা হয়। এই ঘটনায় চালক সাইদকে আটক করা হয়েছে।
বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, রাতে চানখারপুল প্রাইমারি স্কুলের সামনে একটি পিকআপে থামিয়ে তল্লাশি চালিয়ে তিন হাজার ৮৪০টি বিয়ার ক্যান পাওয়া যায়। এসময় চালক সাইদকেও আটক করা হয়।
এ ঘটনায় বংশাল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।