নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে জুঁইমণি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। জুঁই উপজেলার দলপা ইউনিয়নের রাজনগর গ্রামের মামুন খানের মেয়ে।
জানা গেছে, শিশু জুঁইমণি পরিবারের লোকজনের অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে পরিবারের লোকজন পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে।