সাতকানিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

 
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ আবদুর রহমান প্রকাশ লোকমান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাঞ্চনা-এওচিয়া ইউনিয়নের সীমান্তবর্তী আইরগাবো বাড়ির কালভার্টের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
লোকমান এওচিয়া ও কাঞ্চনা ইউনিয়নের চিহ্নিত একজন সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। তিনি এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা মোনারপাড়ার আবদুল করিমের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান সহযোগীসহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।
 
সাতকানিয়া থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান, আবদুর রহমানের কাছ থেকে দেশীয় একটি দুইনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, আবদুর রহমান বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।