চান্দিনার দুই কাউন্সিলরসহ বিএনপির ১২ নেতা কারাগারে

কুমিল্লার চান্দিনা পৌরসভার দুই কাউন্সিলরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে নাশকতার মামলায় তারা জেলার ২নং অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। এরা হলেন, বিএনপি নেতা ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সহিদুজ্জামান সরকার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি কাইয়ূম খান, পৌর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, বিএনপি নেতা সফিকুল ইসলাম, যুবদল নেতা আবু তাহের টিটু, জাহাঙ্গীর আলম, সহিদুল ইসলাম ভূইয়া, পৌর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ও স্বেচ্ছাসেবকদল নেতা হারুনুর রশিদ প্রমুখ।
 
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।