গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি ।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাহার আলম জানান, সিটি করপোরেশনের নাওজোর এলাকায় বডি ফ্যাশন নামের একটি পোশাক কারখানার সামনে জয়দেবপুরগামী ট্রাক ও বিপরীতগামী একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ হয়। এতে টেম্পু চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন ২ যাত্রী।