রংপুরের কাউনিয়ায় রহমত আলীকে (৬০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত ১০টার দিকে রহমত আলীকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। চেতার মোড়ের প্রধান সড়কের ওপর তাকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটু দূরেই তার বাড়ি।
কাউনিয়া থানার ওসি জানিয়েছেন, ঘটনার পর পুলিশ সম্ভাব্য ঘাতকদের আটক করতে চিরুনি অভিযানে নেমেছে। তবে প্রাথমিকভাবে এ হত্যার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হতে পারেনি বলে ওসি জানান।