অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত মাইলস আরমিটাজ ঢাকা সফর করছেন। ঢাকায় বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। বুধবার সকালে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এছাড়া ঢাকা অবস্থানকালে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে তার সিরিজ বৈঠকের কথা রয়েছে। তিনি এখানে কবে এসেছেন? ক’দিন থাকছেন সে সম্পর্কে সরকার কিংবা দূতাবাসের তরফে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে 'তিনি ঢাকায় রয়েছেন, এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে একাধিক মিটিং করবেন’ বলে নিশ্চিত করেছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা। তারা এর চেয়ে বেশি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।