রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ও মো. মিদুল ইসলাম। এ সময় ১টি ট্রাকও জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।