মাগুরায় ৩ নেতার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সংগ্রাম আহমেদ শামীম ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইক্রো মালিক সমিতির লাইন সম্পাদক রফিকুল ইসলাম রিপু এর চারটি আগ্নেয় অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে লাইন্সেস বাতিলের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আছাদুজ্জামান।
 
তপন কুমার রায় এর কাছে একটি পিস্তল ও শর্টগান, শেখ শামীমের কাছে একটি শর্টগান ও রফিকুল ইসলাম রিপুর কাছে আছে একটি বন্দুক রয়েছে। 
 
তাদের বিরুদ্ধে যত্রতত্র অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চারসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, জন নিরাপত্তা বিঘ্নিত হবার আশংকাসহ একাধিক কারণে তাদের লাইন্সেস বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও  মাগুরা জেলা প্রশাসকের কাছে চিঠি দেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমানের দফতরে থেকে তাদের লাইন্সেস বাতিলের আদেশ পুলিশকে অবগত করা হয়। তাদের ৪টি অস্ত্র জমা নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।