ইমরুলের মতোই ৭৩ রান করেই ফিরে গেলেন তামিম ইকবাল। গ্রায়েম ক্রেমারের বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি।
তামিমের ৯৮ বলে ৭৩ রানের এই ইনিংসে ৭ টি চার ও একটি ছক্কা ছিল। ৩৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে বাংলাদেশ। এর আগে ১১৬ বলে ৭৩ রান করে আউট হন ইমরুল। তিনি ৬ টি চার ও চারটি ছক্কা মেরেছিলেন। উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে রয়েছেন লিটন দাস।