ছেলেসহ ট্রেনের নীচে পড়ে অন্তঃস্বত্তা নারীর আত্মহত্যা

 
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফাতেমা বেগম (৪০) এবং তার ছেলে ফাহাদ (২)।
 
ফাতেমা গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। হেলাল উদ্দিন স্বপরিবারে দক্ষিণ সালনা এলাকার আফসার উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।
 
স্থানীয় লোকজন জানায়, বুধবার ভোরে অন্তঃসত্ত্বা ফাতেমা তার ছেলে ফাহাদকে নিয়ে ভাড়া বাড়ির পাশে ঐ রেল লাইনে ট্রেনে নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে যায়। ফাতেমা তার ছেলেকে নিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর কথা শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে লাশ পাইনি।