প্রথম ওভারেই উইকেট পেলেন মুস্তাফিজ

মুস্তাফিজের করা দ্বিতীয় বলেই উইকেটের পতন হয়েছে জিম্বাবুয়ের।  মিরপুরে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীরা দুই ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান করেছে।
 
বোলিং ওপেন করতে আসা মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারের প্রথম বলে চার মারেন চামু চিবাবা। কিন্তু পরের বলেই সরাসরি বোল্ড হয়ে যান তিনি।  এর আগে মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২৭৬ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৭৩ রান করে করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন ৫২।