গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতার পুত্র সাম্য এর হত্যারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সাম্যমঞ্চ। এ সময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পরে।
এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে গঠিত সাম্য মঞ্চ সকাল ১১টায় রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সদরের চতুরঙ্গ মোড়ে মানববন্ধন শুরু করে। এরপর মানববন্ধনটি বিক্ষোভে রূপ নিলে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো ওই চতুরঙ্গ মোড়ে ফিরে এসে মহাড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুর হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান সরকার, সাম্য মঞ্চের সদস্য সচিব ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, উপজেলা জাসদ নেতা আরজ আলী, সাবেক ছাত্রলীগ নতা জালাল উদ্দিন রুমী প্রমুখ।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এসময় কোন অঘটন ঘটেনি।
প্রসঙ্গত, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকারের পুত্র সাম্যের সহপাঠি শাহরিয়ার খান হৃদয় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে তার বাড়ি শহরের ঘোষ পাড়া থেকে সাম্যকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় সাম্যের বাবা আতাউর রহমান ওইদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার সামনে শহরের বর্ধনকুঠি বটতলা মোড় এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে শুক্রবার (গত ২৫ সেপ্টেম্বর) ভোরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।