ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী শারীরিক প্রতিবন্ধী সেলীনা আক্তার (১৪) চলতি ২০১৫ সালের জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তৃতীয় দিনের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছে সেলীনা।
শারীরিক প্রতিবন্ধী সেলীনা আক্তারের পিতার নাম হাজী ছাইদুল ইসলাম মাতা মোছাঃ রাজিয়া বেগম, বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের বাসিন্দা সেলীনা। ৪ ভাই ৪ বোনের মাঝে সেলীনা আক্তার বড়। তার দুই পা শক্তিহীন। পা দুটোতে ভর করে সে হাঁটতে পারে না।
বিদ্যাকুট উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন রিকশা করে যেত। সেলীনার বয়স যখন সাত বছর তখন সে টাইফয়েডে আক্রান্ত হয়। তারপর থেকে তার কোমরের নিচের অংশ ও দুই পা ধীরে ধীরে শক্তিহীন হয়ে যায়। তারপর থেকে সে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে।