ঝিনাইদহে ৭ জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ২৬

ঝিনাইদহে বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে সাত জন জামায়াত-শিবির কর্মীসহ ২৬জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, ঝিনাইদহ সদর উপজেলা থেকে জামায়াত শিবিরের ৩জন, হরিণাকুণ্ডু উপজেলা থেকে ২জন, শৈলকুপা উপজেলা থেকে একজন ও কালীগঞ্জ উপজেলা থেকে একজন গ্রেফতার হয়েছে। তাদের নাশকতা সৃষ্টির আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে। বাকি ১৯ জন বিভিন্ন মামলায় পলাতক আসামি।